
কালিয়াকৈর (গাজীপুর), ১৫ সেপ্টেম্বর ২০২৬:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কারুল হাসান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ মান্নান মাহমুদ এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি ও কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান।
এ সময় গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সমস্যা, ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার ও মর্যাদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে শ্রমিকদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষা এবং শিল্পের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
স্থান: ফটিক মার্কেট, কালিয়াকৈর, গাজীপুর
তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশনা সম্পাদক মো: জাহিদ হাসান, সহসম্পাদক মো:মোশারফ পারভেজ সিয়াম মন্ডল
ই-পেপার