September 17, 2026, 10:46 pm
শিরোনামঃ :
আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান

আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক:

Reporter Name
  • Update Time : Thursday, September 17, 2026,
  • 44 Time View

শেখ নাসির উদ্দিনঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: সারের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে গ্রেপ্তারকৃত কৃষকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমলাতন্ত্র নিপাতের দাবিতে রাজধানী ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ ও সচিবালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।”আগে পুনর্বাসন ভূমিদস্যু ঠেকাও, পরে উন্নয়ন ভূমিহীন বাঁচাও” এবং “খাস জমির অধিকার, ভূমিহীন জনতার”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনগুলো যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু।সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, “দেশের অসাধু ডিলার সিন্ডিকেটের কারণে মাঠ পর্যায়ে কৃষকেরা তীব্র সার সংকটে ভুগছেন। ফসল বাঁচাতে সাধারণ কৃষকেরা যখন সারের দাবি তুলছেন, তখন তাদের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে উল্টো সরকারি কাজে বাধা ও হামলার মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।” তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল কৃষকের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সকল কাল্পনিক ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সারা দেশের কৃষকদের সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বিকাশ।কর্মসূচিতে সংহতি ও সমর্থন জানিয়ে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্টের আবুল কালাম আজাদ, ব্যজনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতানির রহমান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী অলোক চৌধুরী, এবং ভূমিহীন আন্দোলনের সক্রিয় সদস্য শামীমসহ প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল কৃষকদের দাবি সংবলিত স্মারকলিপিটি বাংলাদেশ সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।ধন্যবাদান্তে,আসাদুজ্জামান বিকাশতথ্য ও প্রচার সম্পাদক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনমোবাইল: ০১৭৮৩-২৩৫৫৩২

See also  চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category