
ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। কমিটিতে কারা নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।
এরই মধ্যে সংগঠনের সভাপতি পদে আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে মাহিম শিকদারের নাম। তিনি বর্তমানে ধামরাই উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা, ত্যাগ এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তৃণমূলের নেতাকর্মীদের একাংশ তাকে সভাপতি পদে দেখতে চান। নতুন কমিটিতে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব আসবে এমন প্রত্যাশা করছেন সংগঠনের সবাই।
তবে এখনো কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সভাপতি পদে কে থাকছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সংগঠনের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, শীঘ্রই আলোচনার মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে নতুন কমিটি ঘোষণা করা হবে।
নতুন কমিটির ঘোষণার অপেক্ষায় এখন পুরো ঢাকা জেলা আইন ছাত্র ফোরাম।