November 3, 2026, 9:29 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

এপেক্স ল্যাঞ্জারীসহ সকল কারখানা চালুর ঘোষণা, নেতৃবৃন্দের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: মোঃ মোশারফ পারভেজ
  • Update Time : Friday, June 26, 2026,
  • 640 Time View

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত এপেক্স ল্যাঞ্জারীসহ এপেক্স হোল্ডিং লিমিটেডের আওতাধীন সকল কারখানা পুনরায় চালুর লক্ষ্যে শুক্রবার সকাল ১০টা থেকে স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা ও সাবেক কাউন্সিলর শামসুল আলম সরকার, আগামীর মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, এপেক্স হোল্ডিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের প্রতিনিধিরা।
দীর্ঘ আলোচনা শেষে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের আট সদস্যের প্রতিনিধি দল কারখানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে বসেন। বৈঠকে শ্রমিকদের স্বার্থ, কর্মসংস্থান এবং শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষের সম্মতিতে এপেক্স ল্যাঞ্জারীসহ সংশ্লিষ্ট সকল কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে কারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়ে শ্রমিকদের অবহিত করেন।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা এবং শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনায় রেখেই এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, কারখানাগুলো পুনরায় চালু হলে শ্রমিকদের জীবন-জীবিকায় স্বস্তি ফিরে আসবে এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় থাকবে।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সভাপতি পারভেজ খন্দকার, কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আলামিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক মো: মোশারফ পারভেজ সিয়াম মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক স্মৃতি আক্তার বৃষ্টি, অর্থ বিষয়ক সম্পাদক মো: নয়ন মিয়া, আমজাদ হোসেন, রওশান আলী বাবু, রফিক দেওয়ান, মিলন হোসেন ও কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ কারখানা পুনরায় চালুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

See also  শ্রমিকদের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন শ্রমিক নেতা মো: জাহিদ হাসান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category