November 2, 2026, 8:44 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস সংঘর্ষে কলেজছাত্রী নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 476 Time View

 

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের
নিহত শিক্ষার্থীর নাম সুরাইয়া জান্নাত (১৯)। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোণাপাড়া এলাকার মাওলানা আরিফুল রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহন এবং চট্টগ্রামগামী পুরবী পরিবহন বাস দুটি চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাত মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

See also  চিকিৎসা ভাতার কাগজে ‘নিউরোলজিস্টের প্রত্যয়ন’ চাওয়ায় প্রশ্ন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category