September 15, 2026, 9:04 pm
শিরোনামঃ :
চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান মিঠাপুকুরে এলজিইডি ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং সঠিক কাজে রেকর্ড করলেন খাইরুল কবির রানা। আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর: শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে — মোঃ আরিফুর রহমান

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026,
  • 37 Time View

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১১/০৯/২০২৬ শুক্রবার

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন /যোগ্য ও সৎ ব্যবসায়ী বাছাইয়ে নীতিমালার কড়া প্রয়োগ চায় কৃষকমহল

চুয়াডাঙ্গা জেলায় ২০২৬ সালের সার ডিলার নিয়োগে চার উপজেলায় মোট ৪৫ টি ডিলারশিপের বিপরীতে ৬৪৩ টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি ডিলারশিপের বিপরীতে গড়ে প্রায় ১৪ জন আবেদনকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কৃষকের কাছে সময়মতো ও নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে সক্ষম যোগ্য ও সৎ ব্যক্তিরাই যেন ডিলারশিপ পান-এমন প্রত্যাশা কৃষক মহলের। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ টি ডিলারশিপের বিপরীতে ১৭৪ টি আবেদন জমা পড়েছে।

আলমডাঙ্গা উপজেলায় ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬ টি ডিলারশিপের জন্য আবেদন পড়েছে ১৯৮ টি।

দামুড়হুদা উপজেলায় ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯ টি ডিলারশিপের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬০ টি।

আর জীবননগর উপজেলায় ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯ টি ডিলারশিপের জন্য ১১১ টি আবেদন জমা পড়েছে।

সার ডিলারশিপ শুধু ব্যবসায়িক অনুমোদন নয়; এটি কৃষকের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি দায়িত্ব। মরসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি ও অন্যান্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হলে কৃষক সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারেন। এতে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমে, অতিরিক্ত দামে সার কেনার সুযোগও হ্রাস পায়। ফলে কৃষকের খরচ ও ভোগান্তি দুটিই কমে।

২০২৬ সালের সার ডিলার নিয়োগ নীতিমালার আলোকে প্রথমে আবেদনপত্রগুলো জেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করবে। যাচাই শেষে দুই কার্যদিবসের মধ্যে আবেদনপত্র উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হবে। উপজেলা কমিটি তথ্য যাচাই করে বিধিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নের জন্য তিনজন যোগ্য প্রার্থীর নাম প্রস্তাব করবে।

See also  শ্রমিকদের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন শ্রমিক নেতা মো: জাহিদ হাসান

এরপর উপজেলা কমিটির প্রস্তাবিত প্রত্যেক প্রার্থীর তথ্য জেলা কমিটি পুনরায় যাচাই করবে। যাচাই শেষে প্রতি ইউনিয়নের জন্য তিনজন প্রার্থীর প্রস্তাব সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠানো হবে।

কেন্দ্রীয় কমিটি প্রস্তাবিত প্রার্থীদের আবেদনপত্র ও তথ্য পরীক্ষা করে ইউনিয়নপ্রতি একজন প্রার্থীকে মনোনয়ন দেবে। পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত ডিলার নিয়োগ অনুমোদন করা হবে। অনুমোদন পাওয়ার পর জেলা সার ও বীজ মনিটরিং কমিটি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে। কৃষক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, রাজনৈতিক প্রভাব, অনিয়ম কিংবা শুধু কাগুজে যোগ্যতার পরিবর্তে পর্যাপ্ত গুদাম, আর্থিক সক্ষমতা, সারের বাজারজাতকরণে অভিজ্ঞতা, সততা ও কৃষকবান্ধব মনোভাবকে গুরুত্ব দেয়া হবে।

যোগ্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ হলে চুয়াডাঙ্গার কৃষকেরা সঠিক সময়ে নির্ধারিত দামে সার পাবেন এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখা সহজ হবে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরল ইসলাম বলেন, ‘৪৫টি ডিলারশিপের বিপরীতে ৬৪৩ টি আবেদন জমা পড়েছে। কোনো বিবেচনায় নয়, ২০২৬ সালের নীতিমালার আলোকে যোগ্য প্রার্থীরাই ডিলার হিসেবে নিয়োগ পাবেন।’ উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার ছিলো আবেদনের শেষ দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category