November 1, 2026, 4:42 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

অসহায় বিধবা নারীর ঘর মেরামতে ডেউটিন দিল চৌগাছা পরিবার

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 311 Time View

 

 

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্ণী গুবিনাথপুর গ্রামের অসহায় বিধবা নারী মোছাঃ রহিমা খাতুনের ঘর মেরামতের জন্য ডেউটিন প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক ও সেবামূলক সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সংগঠনের নেতৃবৃন্দ রহিমা খাতুনের বাড়িতে গিয়ে তার হাতে ৫ হাজার ৭৫০ টাকা মূল্যের ডেউটিন তুলে দেন। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ঘর মেরামতের কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জানা যায়, প্রায় এক বছর আগে রহিমা খাতুনের স্বামী নুর মোহাম্মদ মারা যান। তার কোনো পুত্র সন্তান নেই। দুই মেয়ে বিবাহিত হয়ে নিজ নিজ পরিবারে বসবাস করছেন। বর্তমানে তিনি একাই বসবাস করছেন। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। ঘরের চালা নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি পড়ত, ফলে তাকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার উদ্যোগ নেয় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় ডেউটিন সংগ্রহ করে অসহায় এই নারীর হাতে তুলে দেওয়া হয়।

ডেউটিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান,
কেন্দ্রীয় কোষাধক্ষ্য মোঃ আছির উদ্দিন,
দীপ্ত বিশ্বাস,
সংগঠনের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রনি,
নারায়ণপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,
সংগঠনের আজীবন দাতা সদস্য মোঃ সুমন আহম্মেদ,
মোঃ সুলতান মাহমুদ রনি,
রেদুয়ান আহম্মেদ রিয়াদ,
মোঃ শামিম হাসান,
মোঃ রাজু আহম্মেদসহ
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। মানবতার সেবায় সংগঠনটি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

See also  বগুড়া মহাস্থান মাজার মসজিদের উন্নয়নকাজে বাধা অপসারণের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান

উল্লেখ্য “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” স্লোগানকে ধারণ করে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category