November 1, 2026, 3:05 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

ডান পাশের হাত-পা ও শরীর অবশ, চিকিৎসাধীন মো: জাহিদ হাসান; সকলের কাছে দোয়ার আবেদন

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Saturday, August 8, 2026,
  • 279 Time View

নিজস্ব প্রতিবেদক:
শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন শ্রমিক ও মানবাধিকার কর্মী মো: জাহিদ হাসান। তিনি জানান, তাঁর ডান পাশের হাত-পা ও শরীরের একাংশ অবশ ও দুর্বল অনুভূত হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যা গ্রহণ করছেন।
জানা গেছে, গত ৩ জুলাই ২০২৬ তারিখে তাঁর মাথার সিটি স্ক্যান (CT Scan) করা হয়। পরবর্তীতে রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।
অসুস্থতার এই কঠিন সময়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন জানিয়েছেন মো: জাহিদ হাসান। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দ্রুত সুস্থতা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।
মো: জাহিদ হাসান বলেন, “আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়ার আবেদন। মহান আল্লাহ যেন আমাকে দ্রুত শিফা দান করেন এবং সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমিন।”
তিনি আরও বলেন, অসুস্থতার সময় মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া একজন রোগীর জন্য মানসিকভাবে অনেক বড় শক্তি। তাই তাঁর সুস্থতার জন্য সবাইকে মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান তিনি।
মো: জাহিদ হাসানের পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
মহান আল্লাহ তাআলা মো: জাহিদ হাসানসহ সকল অসুস্থ মানুষকে শিফায়ে কামিলা ও আজিলা দান করুন এবং সুস্থতা ও শান্তি নসিব করুন। আমিন। 🤲💙

See also  চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category