
নিজস্ব প্রতিবেদক | কালিয়াকৈর (গাজীপুর) | ৩ আগস্ট ২০২৬
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: জাহিদ হাসান বলেছেন, অন্যায়, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে কেউ দীর্ঘদিন সুবিধা ভোগ করতে পারে না। তিনি বলেন, অন্যের অধিকার ক্ষুণ্ন করে বা জনগণের সম্পদ আত্মসাৎ করে অর্জিত অর্থ-সম্পদ ও প্রভাব একসময় আইনের আওতায় আসে এবং তার জবাবদিহি করতে হয়।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সুশাসন, স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত হলে সমাজে শান্তি, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
মো: জাহিদ হাসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সকল দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের সকল নাগরিককে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিবেদক:
মো: জাহিদ হাসান
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী