August 3, 2026, 10:06 pm
শিরোনামঃ :
লুটপাট করে বেশিদিন টিকে থাকা যায় না” — মো: জাহিদ হাসান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান শ্রমিক নেতা মো: জাহিদ হাসানের বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন অসুস্থ শ্রমিক নেতা মো. জাহিদ হাসানের চিকিৎসায় সহযোগিতার আবেদন সংবাদধর্মী প্রতিবেদন উপস্থাপন করা হলো: আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার আজকের সমাজে মানুষের মূল্যবোধ কমে যাচ্ছে—শ্রমিক নেতা মো: জাহিদ হাসান মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: নৌপরিবহণমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 101 Time View

সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতার পরিচায়ক।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখানে চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দলটি একসময় রাজনৈতিক সংগঠন ছিল, কিন্তু জনগণের বিরোধী অবস্থানে যাওয়ায় এখন তারা বর্জিত ও নিষিদ্ধ।

তিনি আরও বলেন, জনগণ ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাদের অবস্থান নির্ধারিত হয়েছে, তাই এ বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন বড় জমিগুলো চিহ্নিত করে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতারা।

See also  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category