November 3, 2026, 8:04 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান: মুখের কথায় নয়, বিপদের সময় পাশে থাকাই প্রকৃত মানবিকতা — মো: জাহিদ হাসান

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Saturday, August 8, 2026,
  • 370 Time View

নিজস্ব প্রতিবেদক:মানুষের উপকার করতে না পারলেও অন্তত কারও ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন মো: জাহিদ হাসান। তিনি বলেন, মানুষের জীবনে সুসময় ও দুঃসময় দুটোই আসে। সুসময়ে অনেকেই পাশে থাকার কথা বলেন, কিন্তু প্রকৃত পরিচয় পাওয়া যায় কঠিন সময়ে।

মো: জাহিদ হাসান বলেন, “মানুষের উপকার করতে পারবেন না, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একজন অসহায় মানুষের বিপদের সময় তাকে অবহেলা করবেন না। জীবনে অনেক মানুষ দেখেছি—দান-খয়রাতের কথা বলার মানুষের অভাব নেই, কিন্তু বাস্তবে প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর মানুষ খুব কম।”

তিনি আরও বলেন, শুধু দানশীলতার কথা বলা বা মানুষের সামনে নিজেকে মানবিক হিসেবে তুলে ধরাই যথেষ্ট নয়। একজন মানুষের প্রকৃত মানবিকতা প্রকাশ পায় তার আচরণে, সহযোগিতায় এবং বিপদের সময় অন্যের পাশে দাঁড়ানোর মাধ্যমে।

তিনি বলেন, “মানুষকে সাহায্য করার সামর্থ্য না থাকলে অন্তত ভালো কথা বলুন, সাহস দিন, একটি দোয়া করুন। অনেক সময় অর্থের চেয়েও একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তার কথা মন দিয়ে শোনা এবং তাকে মানসিকভাবে সাহস দেওয়া বড় সহযোগিতা হয়ে ওঠে।”

মো: জাহিদ হাসান মনে করেন, সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী করা প্রয়োজন। ধনী-গরিব, পরিচিত-অপরিচিত—সব মানুষের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জন্য কিছু করার সুযোগ পেলে তা আন্তরিকতার সঙ্গে করা উচিত।

তিনি আরও বলেন, “দানশীলতার পরিচয় শুধু কথায় নয়, কাজে দিতে হয়। মানুষের দুঃসময়ে যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া পাশে দাঁড়ায়, সেই প্রকৃত অর্থে মানবিক মানুষ।”

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে মো: জাহিদ হাসান বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা আরও বৃদ্ধি পাবে।

See also  চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন শ্রমিক নেতা জাহিদ হাসানের

— মো: জাহিদ হাসানমানবিক ও সামাজিক কর্মী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category