November 1, 2026, 4:41 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Friday, September 11, 2026,
  • 287 Time View

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাত্তার গেইট এলাকায় অবস্থিত মো: আ: কদ্দুস পাগলা বরিয়াবরী আস্তানায় আজ অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত সাপ্তাহিক জিকির, ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ আস্তানার সঙ্গে আধ্যাত্মিকভাবে সম্পৃক্ত রয়েছেন সৈয়দ গোলাম মাওলানা রিজভী এবং সৈয়দ আরাফাত হাসান রিজভী আল বরিয়াবরী। আয়োজকদের দাবি, সৈয়দ আরাফাত হাসান রিজভী আল বরিয়াবরী নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধারার ৪২তম বংশের গদ্দিনশীন সৈয়দ।

সাপ্তাহিক এ আয়োজনে ধর্মীয় আলোচনা, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মাহফিলে ইসলামের শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি, নৈতিক জীবনযাপন এবং মানুষের কল্যাণের বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তদের যথাসময়ে আস্তানায় উপস্থিত হয়ে সাপ্তাহিক মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্থান: মো: আ: কদ্দুস পাগলা বরিয়াবরী আস্তানা, সাত্তার গেইট, কালিয়াকৈর, গাজীপুর।
আয়োজন: সাপ্তাহিক জিকির, ওয়াজ ও দোয়া মাহফিল।
আজকের আয়োজন: ধর্মীয় আলোচনা, জিকির-আজকার ও বিশেষ দোয়া।

See also  চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস সংঘর্ষে কলেজছাত্রী নিহত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category