November 3, 2026, 10:37 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

শ্রমিকদের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন শ্রমিক নেতা মো: জাহিদ হাসান

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 243 Time View

প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর | ৪ আগস্ট ২০২৬

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতা মো: জাহিদ হাসান। তিনি বলেন, শ্রমিকদের সেবা করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার সেবাও বটে। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে শ্রমিকদের পাশে দাঁড়ালে মানুষের আস্থা ও সম্মান অর্জনের পাশাপাশি বৈধ ও সম্মানজনক উপায়ে জীবিকা অর্জনের সুযোগও তৈরি হতে পারে।

তিনি বলেন, “আসুন, শ্রমিকদের সেবা করি। তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াই, আইনি অধিকার সম্পর্কে সচেতন করি এবং ন্যায্য দাবি আদায়ে সহযোগিতা করি। শ্রমিকদের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।”

মো: জাহিদ হাসান আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ঐক্য, সততা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে শ্রমিকবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে এবং দেশের উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করবে।

See also  কালিয়াকৈর উপজেলার সকল শিল্প-কারখানা চালুর আহ্বান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category