September 17, 2026, 11:18 pm
শিরোনামঃ :
আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান

১৩ ধারা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের আবেদন

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2026,
  • 334 Time View

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুর চান্দরা এলাকায় অবস্থিত এপেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা কারখানা খুলে দেওয়া এবং ১৩ ধারা প্রত্যাহারের দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
২৮ জুন ২০২৬ তারিখে দাখিলকৃত আবেদনে শ্রমিকরা উল্লেখ করেন, এপেক্স হোল্ডিংস লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স নিটিং মিলস লিমিটেড এবং এপেক্স ইয়ান ডাইং লিমিটেডের শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে তারা বিভিন্ন পদে কর্মরত ছিলেন। গত ২২ জুন ২০২৬ তারিখে কাজে যোগ দিতে গিয়ে তারা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩ ধারার নোটিশ দেখতে পান।
আবেদনে শ্রমিকরা দাবি করেন, কারখানা বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং কারখানা পুনরায় চালুর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
শ্রমিকদের পক্ষে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, কালিয়াকৈর, গাজীপুরের ব্যানারে কয়েকজন শ্রমিক প্রতিনিধি আবেদনপত্রে স্বাক্ষর করেন।
এদিকে, শ্রমিকদের এ আবেদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তা নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

See also  আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category