November 1, 2026, 6:32 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: নৌপরিবহণমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 243 Time View

সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতার পরিচায়ক।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখানে চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দলটি একসময় রাজনৈতিক সংগঠন ছিল, কিন্তু জনগণের বিরোধী অবস্থানে যাওয়ায় এখন তারা বর্জিত ও নিষিদ্ধ।

তিনি আরও বলেন, জনগণ ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাদের অবস্থান নির্ধারিত হয়েছে, তাই এ বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন বড় জমিগুলো চিহ্নিত করে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতারা।

See also  তৈরি পোশাক শিল্পে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের জোর দাবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category