August 4, 2026, 12:16 am
শিরোনামঃ :
লুটপাট করে বেশিদিন টিকে থাকা যায় না” — মো: জাহিদ হাসান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান শ্রমিক নেতা মো: জাহিদ হাসানের বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন অসুস্থ শ্রমিক নেতা মো. জাহিদ হাসানের চিকিৎসায় সহযোগিতার আবেদন সংবাদধর্মী প্রতিবেদন উপস্থাপন করা হলো: আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার আজকের সমাজে মানুষের মূল্যবোধ কমে যাচ্ছে—শ্রমিক নেতা মো: জাহিদ হাসান মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা

রূপনাই গাছপাড়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026,
  • 84 Time View

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ‌

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপনাই গাছপাড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে একটি বিশাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে রূপনাই গাছপাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ খেলায় স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

প্রীতি এ বিশাল ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ এই দুটি দল অংশগ্রহণ করেন। খেলাটি ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মোঃ লিয়াকত হোসেন (লাবু), সাবেক যুগ্ম আহ্বায়ক, এনায়েতপুর থানা বিএনপি এবং ৯নং খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সালাম, সেক্রেটারি, ৪নং ওয়ার্ড, খুকনী ইউনিয়ন পরিষদ, হাবিবুর রহমান পেদন আকন্দ, সভাপতি, ৪নং ওয়ার্ড, মোঃ হাসান মোল্লা, যুগ্ম আহ্বায়ক, এনায়েতপুর থানা, মোঃ রবুল ফকির, সহ-সভাপতি, ৪নং ওয়ার্ড, মুস্তাকীম বিন জলিল, বিশিষ্ট ব্যবসায়ী, ডা. আব্দুল খালেক, সহ-সভাপতি, ৪নং ওয়ার্ড, মোঃ উজ্জ্বল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ টিন ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী, ডা. জাহিদুল, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ নয়ন আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ ইকবাল সরকার, বিশিষ্ট শিল্পপতি।

এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ কাদের হোসেন (মালয়েশিয়া), মোঃ মোরছালিন (মালয়েশিয়া), মোঃ আবু হুরায়রা (সিঙ্গাপুর), মোঃ জুয়েল হোসেন (সিঙ্গাপুর), মোঃ রিপন হোসেন (মালয়েশিয়া), মোঃ ইউসুফ আলী (সৌদি আরব), মোঃ নুর আলম (সৌদি আরব), মোঃ মেরাজুল ইসলাম (সৌদি আরব) এবং মোঃ সিয়াম সরকার (জাপান)।

খেলার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন মোঃ বাবু হোসেন, মোঃ শরীফ আহম্মেদ, মোঃ রাকিব হোসাইন, মোঃ আমির হামজা ও মোঃ তামিম সরকার।

বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

See also  চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস সংঘর্ষে কলেজছাত্রী নিহত

উল্লেখ্য, খেলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category