September 16, 2026, 11:05 pm
শিরোনামঃ :
ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান মিঠাপুকুরে এলজিইডি ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং সঠিক কাজে রেকর্ড করলেন খাইরুল কবির রানা। আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর:

এপেক্স হোল্ডিংস লিমিটেডের কারখানা পুনরায় চালুর ঘোষণা, ২৭ জুন থেকে কাজে যোগদানের নির্দেশ

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Friday, June 26, 2026,
  • 379 Time View

নিজস্ব প্রতিবেদক:
এপেক্স হোল্ডিংস লিমিটেড কর্তৃপক্ষ আগামী ২৭ জুন ২০২৬ (শনিবার) থেকে তাদের অধীনস্থ সকল কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালুর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স গ্ল্যান্সারি লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড এবং এপেক্স ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের সকল বিভাগ ও শাখা নির্ধারিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। সংশ্লিষ্ট সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিষ্ঠানের বিদ্যমান সকল সুযোগ-সুবিধা, যেমন সার্ভিস বেনিফিট, পরিচয়পত্র, বাৎসরিক ছুটি, চিকিৎসা ভাতা, উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা পূর্বের ন্যায় বহাল থাকবে এবং এসব বিষয়ে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি।
এছাড়া, গত ২২ জুন থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত সময়কে শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী গণ্য করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হাজিরা বোনাস সংক্রান্ত বিদ্যমান নীতিমালাও কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সচল রাখতে সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার সহযোগিতা কামনা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।

See also  এপেক্স ল্যাঞ্জারীসহ সকল কারখানা চালুর ঘোষণা, নেতৃবৃন্দের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category