September 16, 2026, 9:08 pm
শিরোনামঃ :
ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান মিঠাপুকুরে এলজিইডি ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং সঠিক কাজে রেকর্ড করলেন খাইরুল কবির রানা। আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত –

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2026,
  • 63 Time View

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন থেকে বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি দলের অসংখ্য নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবীব দুলু-এর আগমন উপলক্ষে আয়োজিত জনসভাকে সফল ও সার্থক করতে বড়ধুল ইউনিয়ন থেকে এ বর্ণাঢ্য মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বেলকুচির বাহেলা আল-আমান জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরবর্তীতে মিছিলটি মুকুন্দগাতীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় গিয়ে মিছিলটি শেষ হয়।

৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান (শান্ত) সরকার মিছিলটির নেতৃত্ব দেন।

আয়োজকদের দাবি, মাহমুদুল হাসান (শান্ত) সরকারের নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিশাল মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ভাষ্য, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বড়ধুল ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় রয়েছেন মাহমুদুল হাসান (শান্ত) সরকার। দীর্ঘ এই পথচলায় তিনি দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

স্থানীয়দের দাবি, ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অসহায় পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা, দরিদ্র মানুষের বিপদে আর্থিক সহায়তা,মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে অনুদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি।

এছাড়া অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসা এবং এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান তার সমর্থকরা।

See also  খাজাবদ্দুজা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক নেতা মো. জাহিদ হাসান, শারীরিক অবস্থার উন্নতি

দলীয় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও মাহমুদুল হাসান (শান্ত) সরকার দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার একটি নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা।

স্থানীয়দের মতে, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক ও সামাজিক পথচলাই মাহমুদুল হাসান (শান্ত) সরকারের অন্যতম বড় পরিচয়। রাজনীতির পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত রাখতে চান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মাহমুদুল হাসান (শান্ত) সরকার বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে বড়ধুল ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব বড়ধুল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বড়ধুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সোলাইমান মন্ডলসহ বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বড়ধুল ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভাকে সফল ও সার্থক করতেই তারা ঐক্যবদ্ধভাবে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলে অংশ নিয়েছেন।

মিছিল ও জনসভাকে কেন্দ্র করে বড়ধুল ইউনিয়নসহ আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category