November 1, 2026, 5:29 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি নিহত ২

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : Thursday, June 25, 2026,
  • 346 Time View

মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফ (প্রসিতের) একজন সদস্য নিহত এবং একজন আহত সহ তাদের কাছ থেকে একে-৪৭ উদ্বার করেছে সেনাবাহিনী।

আজ বুধবার ২৪ জুন সকালে উপজেলার প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি হলেন ববিন ত্রিপুরা। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তি সুনিল ত্রিপুরা। তিনি কমল বিকাশ ত্রিপুরা ও তিরবালা ত্রিপুরার ছেলে। তাঁর বাড়ি রামগড় উপজেলার দাতারাম পাড়ায়। আহত সুনিল ত্রিপুরা বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে বলেও জানা গেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি।

See also  কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category