November 1, 2026, 5:49 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

এপেক্স হোল্ডিং লিমিটেডের গেইটে শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের অবস্থান ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময়

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Saturday, June 27, 2026,
  • 414 Time View

নিজস্ব প্রতিবেদক:
আজ এপেক্স হোল্ডিং লিমিটেডের প্রধান গেইটে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় নেতৃবৃন্দ শ্রমিকদের ধৈর্য, ঐক্য ও সচেতনতার সঙ্গে নিজেদের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ সবসময় শ্রমিকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
নেতারা আরও বলেন, কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় জড়ানো থেকে বিরত থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শ্রমিকদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকপক্ষ, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধানের পথ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত শ্রমিকরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের নেতারা শ্রমিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
মো: জাহিদ হাসান
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

See also  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এপেক্স গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category