বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন সিটি করপোরেশনের জন্য মেয়র প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ১৩টি সিটির মধ্যে ৮টিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
সোমবার (২২ জুন) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত অনুমোদন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার মাধ্যমে দেওয়া হবে বলে জানা গেছে।
অন্যান্য সিটির প্রার্থী (প্রাথমিক তালিকা)
প্রাথমিকভাবে আরও যেসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—
চট্টগ্রাম সিটি করপোরেশন: মুহাম্মদ শামসুজ্জামান হেলালী
গাজীপুর সিটি করপোরেশন: হাফিজুর রহমান
বরিশাল সিটি করপোরেশন: মুয়াযযম হোসাইন হেলাল
রংপুর সিটি করপোরেশন: এ টি এম আজম খান
খুলনা সিটি করপোরেশন: মোহাম্মদ মাহফুজুর রহমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মোহাম্মদ আবদুল জব্বার
অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রার্থীদের নাম এখনো চূড়ান্ত হয়নি। এসব ক্ষেত্রে একাধিক নাম আলোচনায় রয়েছে এবং যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।