August 6, 2026, 2:17 am
শিরোনামঃ :
বেলকুচিতে ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে বিএনপির বিজয় র‍্যালি। তৈরি পোশাক শিল্পে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের জোর দাবি রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেতন বৃদ্ধির দাবি জানালেন মো: জাহিদ হাসান মরহুম আলহাজ্ব নাজির হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় উপস্থিতির আমন্ত্রণ খাজাবদ্দুজা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক নেতা মো. জাহিদ হাসান, শারীরিক অবস্থার উন্নতি শ্রমিকদের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন শ্রমিক নেতা মো: জাহিদ হাসান লুটপাট করে বেশিদিন টিকে থাকা যায় না” — মো: জাহিদ হাসান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান শ্রমিক নেতা মো: জাহিদ হাসানের

বেলকুচিতে ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে বিএনপির বিজয় র‍্যালি।

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026,
  • 13 Time View

মোঃ শহিদুল ইসলাম (সিরাজগঞ্জ) বেলকুচি প্রতিনিধি:

‘৩৬ জুলাই’ স্মরণে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি বেলকুচি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম , বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল,
বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী (বাবু) ,বেলকুচি পৌর বিএনপি`র সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন,বেলকুচি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম (শফি),।বেলকুচি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া-সহ বেলকুচি ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, কৃষক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, গণতান্ত্রিক চেতনা জাগ্রত রাখা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বেলকুচিতে এ বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। পরে র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হলে সংক্ষিপ্ত দোয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

See also  গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মো. হুমায়ুন কবির খানের পরামর্শ কামনা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category