November 1, 2026, 6:55 am
শিরোনামঃ :
শ্রমিকদের অধিকার রক্ষা ও বকেয়া পাওনা আদায়ে আমরা আপনার পাশে! ঢাকা জেলা আইন ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক অঙ্গনে সরগরম আলোচনা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- সাত্তার গেইটে বন বিভাগের জমিতে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে ভোগান্তি সরকারি/বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন, পথচারীদের অবাধ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন আল্লাহর উপর ভরসা রাখুন—আল্লাহ কাউকে ছেড়ে দেন না। বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

শ্রমিক নেতা মিলন মন্ডলের সঙ্গে জাহিদ হাসানের সাক্ষাৎ

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 239 Time View
oppo_2

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা মিলন মন্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শ্রমিক নেতা ও গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: জাহিদ হাসান।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিকদের বর্তমান অবস্থা, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জাহিদ হাসান এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে মিলন মন্ডলের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। পাশাপাশি গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।
মিলন মন্ডল স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক অঙ্গনের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেন। অন্যদিকে জাহিদ হাসান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াতে হবে।
তারা এলাকার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ, শ্রমিকদের সমস্যা চিহ্নিত করা এবং ভবিষ্যতে জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে একমত পোষণ করেন।
সাক্ষাৎ শেষে উভয়ে শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মো: জাহিদ হাসান
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

See also  বেলকুচিতে ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে বিএনপির বিজয় র‍্যালি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category