
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুসলিম লীগের কালিয়াকৈর উপজেলা (গাজীপুর)-এর নেতা মো: জাহিদ হাসান জনগণের প্রতি সুখ-স্বাচ্ছন্দ্যের সময়েও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
এক বক্তব্যে তিনি বলেন, “মানুষ যখন সুখে ও স্বাচ্ছন্দ্যে থাকে, তখনও তাকে সচেতন থাকতে হবে। কারণ সচেতনতা মানুষকে ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি ও সংকট মোকাবিলায় প্রস্তুত রাখে।”
তিনি আরও বলেন, আইন মেনে চলা, সামাজিক দায়িত্ব পালন, শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনের অন্যতম শর্ত। তিনি সবাইকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
মো: জাহিদ হাসানের মতে, একটি সচেতন সমাজই দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনকল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।