September 20, 2026, 1:38 am
শিরোনামঃ :
আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক: ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান

চা আড্ডায় সাংগঠনিক অনিয়ম ও বৈষম্য নিয়ে আলোচনা, উঠে এলো পদত্যাগ ও পুনর্গঠনের দাবি

মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 287 Time View
oppo_0

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, অনিয়ম, বৈষম্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আলোচনায় উপস্থিত কয়েকজন নেতা সংগঠনের অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। কেউ কেউ বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ পদ থেকে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন। আবার কেউ সংগঠন বিলুপ্ত করে নতুন কাঠামো ও আদর্শের ভিত্তিতে নতুন নামে একটি ঐক্য পরিষদ গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

oppo_0


তবে অধিকাংশ নেতৃবৃন্দের মতামত ছিল, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সাংগঠনিক নিয়মনীতি ও গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যের মতামত গ্রহণ করে ঐক্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত।
উপস্থিত নেতারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে পারস্পরিক শ্রদ্ধা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তারা ভবিষ্যতে বৃহত্তর পরিসরে আলোচনা করে সংগঠনের সার্বিক উন্নয়ন ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মো: জাহিদ হাসান
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।

See also  গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের অঙ্গীকার—‘ঐক্য আছে, ঐক্য থাকবে’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category