September 16, 2026, 11:06 pm
শিরোনামঃ :
ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান মিঠাপুকুরে এলজিইডি ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং সঠিক কাজে রেকর্ড করলেন খাইরুল কবির রানা। আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর:

বিশ্বম্ভরপুর পাখিজান গ্রামে মব সৃষ্টি করে আগুন দেওয়ার ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ আদালতের

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 278 Time View

 

রজব আলী (সেলিম) সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পাখিজান গ্রামে চুরির ঘটনায় মাদক কারবারি বাড়িতে আগুন দেওয়া ও মারধরের জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ, আদালত সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, একদল লোক একটি বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং একজন ব্যক্তিকে মারধর করে আহত করে।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের বিচার পাওয়ার অধিকার রয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে বিচারের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা, ভাঙচুর বা মারধরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের পরিপন্থী।
আদালত আরও উল্লেখ করে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।
এ প্রেক্ষিতে ভিডিওতে চিহ্নিত অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ প্রতিবেদনসহ মামলা রুজু এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
২২ জুন ২০২৬ তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এ নির্দেশ প্রদান করেন।

See also  থানায় আইডি কার্ড ছাড়া ঢুকতে নিষেধ সাংবাদিককে হেনস্থা এস আই ক্লোজড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category