August 2, 2026, 7:22 pm
শিরোনামঃ :
লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন অসুস্থ শ্রমিক নেতা মো. জাহিদ হাসানের চিকিৎসায় সহযোগিতার আবেদন সংবাদধর্মী প্রতিবেদন উপস্থাপন করা হলো: আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার আজকের সমাজে মানুষের মূল্যবোধ কমে যাচ্ছে—শ্রমিক নেতা মো: জাহিদ হাসান মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা রূপনাই গাছপাড়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ শ্রমিক নেতা মো: জাহিদ হাসান ফিজিওথেরাপি গ্রহণ করছেন, সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা মানুষের চরিত্র ও বিবেক নিয়ে শ্রমিক নেতা মো: জাহিদ হাসানের মন্তব্য সুখের সময়ও সচেতন থাকার আহ্বান জানালেন বাংলাদেশ মুসলিম লীগের কালিয়াকৈর উপজেলা, গাজীপুরের নেতা মো: জাহিদ হাসান

১৩ ধারা প্রত্যাহারের দাবি, কারখানা খোলার আহ্বান গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিনিধি: মোঃ মোশারফ পারভেজ
  • Update Time : Thursday, June 25, 2026,
  • 296 Time View

স্টাফ রিপোর্টার:
শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের কারণে সৃষ্ট সংকট নিরসনে কাজ করে যাচ্ছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ। সংগঠনটির নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও শিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করছেন।
সংগঠনের সভাপতি পারভেজ খন্দকার, কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মো: আলামিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: ইয়াকুব আলী, অর্থ বিষয়ক সম্পাদক মো: নয়ন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সৃতি আক্তার বৃষ্টি, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাইদুর ও মো: কবির হোসেন মো: আমজাদ হোসেন, আমিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ শিল্প ও শ্রমিকদের মধ্যকার বিরোধ নিরসনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
গতকাল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিকট একটি লিখিত আবেদন প্রদান করা হয়েছে। আবেদনে শ্রম আইন অনুযায়ী আরোপিত ১৩ ধারা প্রত্যাহার করে দ্রুত কারখানা খুলে দেওয়ার এবং শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলে শ্রমিক, মালিক, স্থানীয় ব্যবসায়ী এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শিল্পের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা সময়ের দাবি।
তারা আরও বলেন, শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্পের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বর্তমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে তারা মনে করেন।

See also  চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস সংঘর্ষে কলেজছাত্রী নিহত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category