
নিজস্ব প্রতিবেদক:
গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও কর্মী মো. জাহিদ হাসান শারীরিক অসুস্থতার কারণে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি এক সংক্ষিপ্ত বার্তায় বলেন, “আমি বর্তমানে অসুস্থ। মহান আল্লাহ তাআলার কাছে সবাই আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবারও সুস্থভাবে মানুষের সেবা করার তাওফিক দেন।”
তিনি আরও বলেন, সকলের আন্তরিক দোয়া ও শুভকামনা তাঁর জন্য অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।
মো. জাহিদ হাসান তাঁর দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সকলের নিকট আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।