August 7, 2026, 2:58 am
শিরোনামঃ :
মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রেফতার বেলকুচিতে ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে বিএনপির বিজয় র‍্যালি। তৈরি পোশাক শিল্পে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের জোর দাবি রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেতন বৃদ্ধির দাবি জানালেন মো: জাহিদ হাসান মরহুম আলহাজ্ব নাজির হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় উপস্থিতির আমন্ত্রণ খাজাবদ্দুজা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক নেতা মো. জাহিদ হাসান, শারীরিক অবস্থার উন্নতি শ্রমিকদের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন শ্রমিক নেতা মো: জাহিদ হাসান লুটপাট করে বেশিদিন টিকে থাকা যায় না” — মো: জাহিদ হাসান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026,
  • 25 Time View

মাটি মামুন রংপুর :

লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদের সাবেক সদস্য মেহরুন নাহার মেরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার (৪ আগস্ট) রাতে লালমনিরহাট সদর উপজেলার নিজ বাসা থেকে মেহরুন নাহার মেরীকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে স’ন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়। মামলার নম্বর ০৫/২০২৬। মামলায় মেহরুন নাহার মেরীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বুধবার তাঁকে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শামীম আলম ডালু জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউদ্দীন আলী জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়,সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

See also  কাউখালীতে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category