September 16, 2026, 9:09 pm
শিরোনামঃ :
ফটিক মার্কেটে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান মিঠাপুকুরে এলজিইডি ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং সঠিক কাজে রেকর্ড করলেন খাইরুল কবির রানা। আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর:

ডাক্তারের অবহেলায় সিজারিয়ান রোগীর মৃত্যু কনিকার বাড়ীতে স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেনের পরিদর্শন

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026,
  • 105 Time View

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

ডাক্তারের অবহেলায় সিজারিয়ান রোগীর মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী কনিকার বাড়ীতে স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন পরিদর্শন করেন।
উল্লেখ্য ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। অপারেশনের এক মাস ২০ দিন পর ঢাকা কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডল (৩৫) নামে ওই রোগীর মৃত্যু হয়।
নিহত কনিকা মণ্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভাসুর সমির মন্ডল জানান, গত ২৯ জুন সিজারিয়ান অপারেশনের জন্য তার ছোট ভাইয়ের স্ত্রী কনিকা মন্ডল ফরিদপুরের সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় চিকিৎসক লক্ষ্ণী রানী দত্ত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করান। পরদিন থেকেই কনিকার অস্বাভাবিক ভাবে পেট ফুলে যায়।
পরে গত ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর দাবি, ৭ জুলাই চিকিৎসক আব্দুল জলিলের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কনিকার পেটে গজ থাকার বিষয়টি ধরা পড়ে। ওইদিনই অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়।
এরপর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কনিকা। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনা বৃস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারের স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেনের নজরে আসে। তার নির্দেশে বৃহস্পতিবার ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শক্রবার সকালে সড়ক পথে নিহত কনিকা মন্ডলে বাড়ীতে স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন পরিদর্শন কালে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান, এ সময় তার নিজ তহবিল থেকে ৫০ হাজার টাকা শোকাহত পরিবারের হাতে তুলে দেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস্ত করেন।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ী সিভিল সার্জন এস.এম মাসুদ ও ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

See also  মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category