August 3, 2026, 7:52 pm
শিরোনামঃ :
লুটপাট করে বেশিদিন টিকে থাকা যায় না” — মো: জাহিদ হাসান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান শ্রমিক নেতা মো: জাহিদ হাসানের বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন অসুস্থ শ্রমিক নেতা মো. জাহিদ হাসানের চিকিৎসায় সহযোগিতার আবেদন সংবাদধর্মী প্রতিবেদন উপস্থাপন করা হলো: আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার আজকের সমাজে মানুষের মূল্যবোধ কমে যাচ্ছে—শ্রমিক নেতা মো: জাহিদ হাসান মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা

ঢাকা সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 135 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন সিটি করপোরেশনের জন্য মেয়র প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ১৩টি সিটির মধ্যে ৮টিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

সোমবার (২২ জুন) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত অনুমোদন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার মাধ্যমে দেওয়া হবে বলে জানা গেছে।

অন্যান্য সিটির প্রার্থী (প্রাথমিক তালিকা)

প্রাথমিকভাবে আরও যেসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—

  • চট্টগ্রাম সিটি করপোরেশন: মুহাম্মদ শামসুজ্জামান হেলালী
  • গাজীপুর সিটি করপোরেশন: হাফিজুর রহমান
  • বরিশাল সিটি করপোরেশন: মুয়াযযম হোসাইন হেলাল
  • রংপুর সিটি করপোরেশন: এ টি এম আজম খান
  • খুলনা সিটি করপোরেশন: মোহাম্মদ মাহফুজুর রহমান
  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মোহাম্মদ আবদুল জব্বার

অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রার্থীদের নাম এখনো চূড়ান্ত হয়নি। এসব ক্ষেত্রে একাধিক নাম আলোচনায় রয়েছে এবং যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

See also  চা আড্ডায় সাংগঠনিক অনিয়ম ও বৈষম্য নিয়ে আলোচনা, উঠে এলো পদত্যাগ ও পুনর্গঠনের দাবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category