
কালিয়াকৈর (গাজীপুর), ১১ আগস্ট ২০২৬:শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত ফিজিওথেরাপি, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন শ্রমিক নেতা মো: জাহিদ হাসান। চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহযোগিতা চেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন জানিয়েছেন তিনি।
আবেদনে মো: জাহিদ হাসান উল্লেখ করেন, তিনি বর্তমানে শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারণে তাকে নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ করতে হচ্ছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে। প্রতিদিনের ফিজিওথেরাপি, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, তার বর্তমান শারীরিক ও আর্থিক পরিস্থিতি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা পেলে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া তার জন্য সহজ হবে।
আবেদনে তিনি আরও জানান, চিকিৎসার পাশাপাশি তার শারীরিক সুস্থতার জন্য সবার দোয়া, সহমর্মিতা ও সহযোগিতা প্রয়োজন। তিনি উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছেন।
মো: জাহিদ হাসান গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসা সহযোগিতার প্রয়োজনে তার ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৯২২-০৪২৩৮৬।
মো: জাহিদ হাসানসিনিয়র সহ-সভাপতি, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদবিশেষ প্রতিনিধি, দৈনিক সরকারমোবাইল: ০১৯২২-০৪২৩৮৬