September 15, 2026, 8:25 pm
শিরোনামঃ :
চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন বরিয়াবরী আস্তানায় আজ সাপ্তাহিক জিকির-ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল ফেডারেশনের নেতাদের দলীয়করণ থেকে বেরিয়ে শ্রমিকস্বার্থে কাজ করার আহ্বান মো: জাহিদ হাসান: শ্রমিক সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে কাজ করতে হবে কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত – কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে: মো. জাহিদ হাসান মিঠাপুকুরে এলজিইডি ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং সঠিক কাজে রেকর্ড করলেন খাইরুল কবির রানা। আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর: শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে — মোঃ আরিফুর রহমান

দুপুরের ভাতের নামে ১০ হাজার টাকা ঘুষ নিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি:

মাটি মামুন রংপুর :
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 252 Time View

মাটি মামুন রংপুর :

মাদক মামলায় আসামি করা থেকে রেহাই দেওয়া এবং জব্দকৃত মাদকের পরিমাণ কম দেখানোর আশ্বাস দিয়ে দুপুরের ভাত খাওয়ার কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিপাহি আল-আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় ঘুষ গ্রহণের ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত ২৫ জুন দুপুরে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর অভিরামনুরপুর গুচ্ছগ্রামে অভিযান চালায়। এসময় চোলাইমদ ব্যবসায়ী ও ভ্যানচালক আবজাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর খাটের নিচ থেকে ১০ লিটার চোলাইমদ এবং ৬০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াস) জব্দ করা হয়। পরে আবজাল হোসেনকে আটক করে মিঠাপুকুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ) সার্কেল অফিসে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়,আবজাল হোসেনের স্বজনরা সার্কেল অফিসে গেলে অভিযানিক দলের সদস্য সিপাহি আল-আমিন তাদের ভয়ভীতি দেখান। তিনি আবজালের ছেলেদেরও মামলায় আসামি করার হুমকি দিয়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে মামলা থেকে রেহাই এবং জব্দ তালিকায় মাদকের পরিমাণ কম দেখানোর শর্তে আবজালের ছেলে আসাদুল ও তার সঙ্গে থাকা স্বজনরা ওই প্রস্তাবে রাজি হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও মোবাইল ফোনের অডিও রেকর্ডিংয়ে দেখা যায়,সিপাহি আল-আমিন দুপুরে লাঞ্চ করার কথা বলে ইতোমধ্যে ৫ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করছেন। একই সঙ্গে তাঁর মনোনীত এক ব্যক্তি মিঠাপুকুর সার্কেল অফিসের সামনে দাঁড়িয়ে আসাদুলের কাছ থেকে বাকি টাকা গ্রহণ করছেন। ভুক্তভোগী আসাদুল বলেন,আমাদের মামলায় আসামি করার ভয় দেখানো হয়েছিল। পরে মামলা থেকে বাঁচতে এবং আলামত কম দেখানোর শর্তে দুপুরে ভাত খাওয়ার জন্য বিকাশে টাকা এনে উনার মনোনীত ব্যক্তিকে দিই। পরে ফোন দিলে উনি টাকা পাওয়ার কথা স্বীকার করেন এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।

See also  রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category